Breaking News:


শিরোনাম :
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই ‘ওয়াক আউট’ জামায়াত জোটের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই : জামায়াতের নায়েবে আমির স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ সংসদের অধিবেশন চলাকালীন রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু

  • ১১:৩৫ এএম, শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার ১৪ মার্চ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হবে।

রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় কাউন্টারে কোনো লোক থাকবে না। টানা সাত দিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম।

কবে কোন তারিখের অগ্রিম টিকেট বিক্রি হবে জানতে চাইলে রেল কর্তৃপক্ষ জানায়,  ১৪ মার্চ দেওয়া হবে ২৪ মার্চে টিকিট, ১৫ মার্চ দেয়া হবে ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ জুনের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের, ১৯ মার্চ ২৯ মার্চের, ২০ মার্চ ৩০ মার্চের টিকিট দেওয়া হবে।

গত ৬ মার্চ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছিলেন, এবার ঈদ উপলক্ষে মোট পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। আর ঈদ যাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে।

ঈদে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে। তবে কয়টি বিশেষ ট্রেন চলবে, তা এখনও চূড়ান্ত হয়নি। যাত্রী চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে।

এর আগে ৪ মার্চ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়। এতে অংশ নেওয়া রেলওয়ের কর্মকর্তারা জানান, সভায় ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। ঈদযাত্রায় ৩৬টি অতিরিক্ত কোচ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech