Breaking News:


শিরোনাম :
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই ‘ওয়াক আউট’ জামায়াত জোটের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই : জামায়াতের নায়েবে আমির স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ সংসদের অধিবেশন চলাকালীন রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

ডিএসইতে ইনফরমেশন হেল্প ডেস্ক উদ্বোধন

  • ১১:১২ এএম, শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
তথ্যসেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে ‘ডিএসই ইনফরমেশন হেল্প ডেস্ক’ স্থাপন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ।

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ডিএসই ভবনে আনুষ্ঠানিকভাবে ইনফরমেশন হেল্প ডেস্কের উদ্বোধন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আছাদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান, প্রধান আর্থিক কর্মকর্তা মো. ছামিউল ইসলাম, প্রধান রেগুলেটরি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূইয়াসহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ আছাদুর রহমান বলেন, ইনফরমেশন হেল্প ডেস্ক চালুর মাধ্যমে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যপ্রাপ্তি আরও সহজ হবে। বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনদের জিজ্ঞাসার দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা সম্ভব হবে, যা ডিএসই’র সেবার মানকে আরও গ্রাহকবান্ধব ও স্বচ্ছ করে তুলবে।

তিনি আরও বলেন, এই হেল্প ডেস্ক ডিএসই’র বাজার অংশগ্রহণকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech