।।বিকে রিপোর্ট।।
ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শনিবার ২৯ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলা মক ভোটিং পরিদর্শন শেষ সাংবাদিকদের এই কথা জানান তিনি।
সিইসি বলেন, নির্বাচনের তফসিল আমরা যেটা আশা করছি- দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। এখন ডেটগুলা আপনারা তখন জানতে পারবেন। তফসিল হলে জানতে পারবেন। এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অব ডিসেম্বর।
তিনি আরও বলেন, গণভোট নিয়ে সেইভাবে প্রচারণা শুরুই হয়নি এখনো। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশজুড়ে থাকবে। সরকার এবং ইসি এসকসঙ্গে মিলে ব্যাপক প্রচারণা চালাবে। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রচারণাটা যখন শুরু হবে, তখনি না আপনি বুঝতে পারবেন যে মানুষ জানল কি জানল না।
আর একটা শুনেন, আপনাদেরও তো একটা দায়িত্ব আছে, আপনারা এই দেশের নাগরিক। আমরা আপনাদেরও মূল্যায়ন করি। আমাদের সবার কিন্তু যৌথ দায়িত্ব।
মাত্র অধ্যাদেশটা হলো গত মঙ্গলবার দিন। অধ্যাদেশটা হলো, আইনটা হলো। আইন হওয়া মানে হচ্ছে ইলেকশন কমিশনকে অথরাইজ করা টু কন্ডাক্ট দ্য রেফারেন্ডাম। এই যে অথরাইজ হওয়ার পরই তো আমরা কাজ শুরু করেছি সিরিয়াসলি। আদারওয়াইজ আমিতো আইন দ্বারা যদি অথরাইজড না হই, আমিতো কাজ করতে পারি না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো ভালো ছিল না উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, সেনাবাহিনী অ্যাকটিভলি কাজ করছে। আগেও ছুরি ছিনতাই হয়েছে। কিন্তু এগুলো বিচ্ছিন্ন ঘটনা। পরিস্থিতি এখনের চেয়ে আরও ভালো হবে।
মক ভোটিং নিয়ে নাসির উদ্দিন বলেন, আইডিয়ার পরিস্থিতিতে নির্বাচন করতে গেলে কেমন পরিবেশ রাখা দরকার তার সার্বিক বিষয়ে দেখতে চেয়েছে ইসি। গত পনের বছরে ভোট দেয়ার প্রক্রিয়া দেখেনি জনগণ। সেটা দেখাতে এবং ভোট দেয়ার প্রক্রিয়া জানাতে এই মক ভোটিংয়ের আয়োজন। একইসঙ্গে দুই ব্যালটে কত সময় লাগছে তাও দেখা হচ্ছে।