শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ ‘লীগ অ্যাক্টিভ হয়েছে’ দাবি ইনকিলাব মঞ্চের, নতুন কর্মসূচি ঘোষণা শনিবার দ্বিতীয় দফায় ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অনেক আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এ বছর বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি গুম, নির্যাতনের ক্ষতিপূরণ বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

ডোনাল্ড ট্রাম্প: গত পাক ভারতযুদ্ধে ১০ টি যুদ্ধবিমান ভূপাতিতহয়েছিলো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করেছেন যে, ভারত ও পাকিস্তানের
মধ্যকার গত যুদ্ধে ১০টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিলো- এ তথ্য এর আগে কেউ
প্রকাশ করেনি। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া সংঘাত থামিয়েছিলেন। ওই
সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত।
মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ‘ফক্স বিজনেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,
‘আমি আটটি যুদ্ধ মিটমাট করেছি। এই আটটি যুদ্ধের মধ্যে অন্তত ছয়টি থেমেছে
শুল্কের কারণে।। আমি বলেছিলাম, যদি তোমরা এই যুদ্ধ না মেটাও, তবে আমি
তোমাদের ওপর শুল্ক চাপিয়ে দেব, কারণ আমি মানুষকে মরতে দেখতে চাই না।’
ট্রাম্প আরও বলেন, ‘তারা তখন বলেছিল, এর সঙ্গে শুল্কের সম্পর্ক কী? আমি
বলেছিলাম, তোমাদের মাসুল দিতে হবে। যেমন ভারত ও পাকিস্তান।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মতে, এটি একটি পারমাণবিক যুদ্ধ হতে পারত।
তারা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল।
তারা রীতিমতো লড়ছিল।’
ফক্স বিজনেসের সঙ্গে সাক্ষাৎকার চলাকালে ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী
শাহবাজ শরিফের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন,
প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের লড়াই থামিয়ে অন্তত এক কোটি মানুষের জীবন
বাঁচিয়েছেন।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমার মতে, তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার
করতে যাচ্ছিল। শুল্কের ভয় না থাকলে এটা সম্ভব হতো না।’

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech