শিরোনাম :
আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া শুষ্ক থাকবে শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে

ঢাকার তাপমাত্রা নেমেছে ১৩.১ ডিগ্রিতে- দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে

  • ১০:১১ এএম, বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ সাময়িকভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে।পৌষের মধ্যভাগে ঢাকায় শীতের আমেজ আরও বেড়েছে। বছরের প্রথম দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে।

বৃহস্পতিবার ১ জানুয়ারির ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবাহওয়ার পূর্বাভাসে এসব কথা জানিয়েছে ভোর আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাবাসে বলা হয়, আজ দিনের প্রথমার্ধে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দিনের তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা বাড়তে পারে। এতে করে দিনের বেলা শীতের অনুভূতি আগের তুলনায় কিছুটা কমতে পারে।

এতে বলা হয়েছে, একইসঙ্গে এসময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশিমক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এবং শুক্রবার ২ জানুয়ারি সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।

অন্যদিকে, বুধবার ৩১ ডিসেম্বর রাতে আবহাওয়ার অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

আর ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সারাদেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech