Breaking News:


শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু : অংশগ্রহণ করছেন সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী ৩ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা, অন্যত্র মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে আহত ৯

  • ১১:২৯ এএম, সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেল ওভারব্রিজের ঢালে পিকআপভ্যান উল্টে ৯ জন আহত হয়েছেন।

সোমবার ২৯ ডিসেম্বর প্রথম প্রহরে রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা মাওয়ামুখী যান চলাচল বিঘ্নিত হয়। পরে দুর্ঘটনাকবলিত পিকআপ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ভাঙ্গা উপজেলার উদ্দেশ্যে যাওয়ার পথে পিকআপটির পেছনের একটি চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। পিকআপটিতে মেলার ডেকোরেশন এবং দোকানের মালামালসহ দোকানিদের বহন করা হচ্ছিল।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহতদের বাড়ি ভাঙ্গা উপজেলায় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় নেয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সূত্র-সময় টিভি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech