শিরোনাম :
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫ রাজধানীর কালশী এলাকায় এক বস্তিতে ভয়াবহ আগুন হজের আনুষ্ঠানিকতা শুরু: ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মিনার পথে হজযাত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫ দেশে গরীবের চেয়ে ধনীদের সামাজিক সুরক্ষায় দ্বিগুণ ব্যয় হয়- গোালাম পরওয়ার ইউক্রেনে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ ছুড়েছে রাশিয়া -নিহত ৮০ ঈদুল আজহায় ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি শুরু

ঢাকা মেট্রোপলিটন এলাকার হোটেল, রেস্টুরেন্ট ও দোকানপাট রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে : শ্রম উপদেষ্টা

  • ১১:২০ এএম, সোমবার, ৫ মে, ২০২৫
ছবি:সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল হোটেল, রেস্টুরেন্ট ও দোকানপাট রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। তিনি বলেন, শ্রম আইন, ২০০৬ এর আওতায় রেজিস্ট্রেশন বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে- বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

রবিবার ৪ মে বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, ঢাকা জেলার সব আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, সুপার শপ, শপিং মল ও বড় মার্কেটের দোকান শ্রম আইন, ২০০৬ এর আওতায় রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে।

শ্রম উপদেষ্টা বলেন, শ্রম আইন ২০০৬ এর ধারা ৩২৬ অনুযায়ী এসব প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকরা ঢাকা মেট্রোপলিটন এলাকার সব দোকানপাট অন্যান্য ব্যাবসা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। শ্রম আইন ২০০৬ অনুযায়ী এসব প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের আওতায় আনার জন্য উদ্বুদ্ধ করবেন।

আগামী ২০ মে এর মধ্যে দোকানপাট ও অন্যান্য ব্যাবসা প্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকগণ ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল দোকানপাট অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

মত বিনিময়কালে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech