Breaking News:


শিরোনাম :
নেতানিয়াহু মৃত্যুর খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা জ্বালানিতে সংকট নেই, তাই দামও বাড়াবে না: প্রতিমন্ত্রী সরকারি ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান, আটক-১৫ খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্টঃ জামাতের আমির ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদে সাধারণ নাগরিকদের নতুন নোট দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা সহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা: রয়েছে ভ্যাপসা গরম

  • ১০:০৬ এএম, রবিবার, ১৫ জুন, ২০২৫
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে ভ্যাপসা গরমের অনুভূতিও কিছুটা বাড়বে।

রবিবার ১৫ জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আরও জানানো হয়েছে, সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ।

মিনব্যাপী পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রায় সব বিভাগেই আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কিছু এলাকায় তাপপ্রবাহ বিরাজ করছে, তবে তা ক্রমেই প্রশমিত হতে পারে।

তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ও পাবনা জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে তা কমে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একইভাবে রংপুর বিভাগেও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনাজপুর ও নীলফামারীতে মাঝারি তাপপ্রবাহ এবং অন্যত্র মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। রংপুর শহরের গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস।

ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগেও অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গতকাল ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৫ এবং সর্বনিম্ন ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। সিলেটে সর্বোচ্চ ৩৪ এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে ফেনী জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে তা প্রশমিত হতে পারে।

খুলনা ও বরিশালেও কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ এবং সর্বনিম্ন ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ এলাকায়ও মৃদু তাপপ্রবাহ বিদ্যমান রয়েছে, তবে তা কিছু অংশে প্রশমিত হতে পারে। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। পটুয়াখালী জেলায় মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে, তবে সেটিও ধীরে ধীরে কমতে পারে বলেও জানানো হয়েছে।

এদিকে আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার দৈনিক আবহাওয়ার স্ট্যাটাসে জানিয়েনে, রবিবার ১৫ ই জুন থেকে আবারও বর্ষাকালের নিয়মিত বৃষ্টি শুরু হতে যাচ্ছে পুরো বাংলাদেশের উপরে।

জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্রে দেখা যাচ্ছে যে এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৯ টার সময়) বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়েছে রংপুর, সিলেট, ময়মনিসংহ, চট্রগ্রাম, বরিশাল, ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে।

আজ সকাল ৯ টা থেকে বিকেল ৬ টার মধ্যে দেশের ৮ টি বিভাগের উপরেও দিনের বিভিন্ন সময়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

বিভিন্ন বিভাগের উপরে বৃষ্টিপাতের সম্ভব্য সময় নিম্নরূপ:

বরিশাল বিভাগ: সকল জেলা। আজ প্রায় সারাদিন বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। 

খুলনা বিভাগ: সকল জেলা। দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভব্য সময় সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে। উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভব্য সময় সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।

ময়মনিসংহ বিভাগ: সকল জেলা। বৃষ্টিপাতের সম্ভব্য সময়  সকাল ৯ টা বেজে ১৫ মিনিটের পর থেকে দুপুর ৩ টার মধ্যে।

রংপুর বিভাগ: সকল জেলা। উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভব্য সময় সকাল ৯ টা বেজে ১৫ মিনিটের পর থেকে দুপুর ৩ টার মধ্যে। দক্ষিণ ও পূর্ব দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভব্য সময় সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।

চট্রগ্রাম বিভাগ: সকল জেলা। বৃষ্টিপাতের সম্ভব্য সময়  সকাল ৯ টা বেজে ১৫ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে। উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভব্য সময়  সকাল ৯ টা বেজে ১৫ মিনিটের পর থেকে দুপুর ৩ টার মধ্যে। দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভব্য সময় সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।

সিলেট বিভাগ: সকল জেলা। বৃষ্টিপাতের সম্ভব্য সময়  সকাল ৯ টা বেজে ১৫ মিনিটের পর থেকে দুপুর ৩ টার মধ্যে। সিলেট বিভাগের জেলাগুলোর উপরে আজ একাধিকার বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: সকল জেলা।  ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভব্য সময় সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে। দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভব্য সময় সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে। উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভব্য সময় দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।

রাজশাহী বিভাগ: সকল জেলা। বৃষ্টিপাতের সম্ভব্য সময় সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech