Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন বালাকোট ছিল মুসলমানদের অতীত গৌরব – মাওলানা এটিএম মা’ছুম নির্বাচন-পরবর্তী সহিংসতায় শুভেন্দুর সহকারী সহ নিহত ৫: একদিনের রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ! বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে – নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী

তারেকের আমজনতাসহ নিবন্ধন পাচ্ছে আরও ২ দল

  • ০৯:০০ পিএম, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
অবশেষে নিবন্ধনের দাবিতে সম্প্রতি নির্বাচন ভবনের সামনে টানা ১২৫ ঘণ্টার কঠোর আমরণ অনশন করা তারেক রহমানের আমজনতার দলসহ জনতার দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

দুপুরে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইসি আয়োজিত এক কর্মশালায় আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, দুটি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে বাড়তি তথ্য অনুসন্ধানে তাদের নীতিগত সম্মতি হয়েছে। একটা জনতার দল, আরেকটা আম জনতার দল।

এই দুইটা দল নিয়ে আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পত্রিকায়; কোনও আপত্তি আছে কিনা।

দিনে দাবি-আপত্তি আহ্বান করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আমজনতার দল প্রজাপতি চেয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছে। কলম চেয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছে জনতার দল। দল দুটির বিষয়ে আপত্তি থাকলে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে ইসিকে জানাতে হবে।

এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) নিবন্ধন দেওয়া হয়।

উল্লেখ্য, নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ায় গত ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সামনে অনশনে বসেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। ছয় দিনের মাথায় ৯ নভেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের ‘আশ্বাসে’ তিনি অনশনে ইতি টানেন।

এরপর অনশনকারী তারেক রহমানের আমজনতার দলের বিষয়ে পুনঃতদন্তের আশ্বাস দেওয়া হয়। তারেকের দলসহ নতুন করে দুটি দল নিবন্ধন পেলে মোট চারটি দলের নিবন্ধন আসবে নাসির কমিশনের হাত ধরে।

প্রসংগত, সংসদ নির্বাচনে অংশ নিতে দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হয় ২০০৮ সালে। তখন থেকে এ পর্যন্ত ৫৯টি দল নিবন্ধন পেয়েছে। এর মধ্যে স্থগিত রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন; বাতিল হয়েছে ফ্রিডম পার্টি, ঐকবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech