শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজসহ আমন্ত্রণ পেয়েছেন ১৩ দেশের রাষ্ট্রপ্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে।এই শপথ অনুষ্ঠানে ১৩ দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।  তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও আছেন। খবর এনডিটিভির। 

এছাড়া চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানের সরকার প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, আমন্ত্রণ পেলেও মোদি ঢাকায় আসবেন না। কারণ তার আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের শিডিউল ঠিক করা ছিল। তার বদলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণ শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

এনডিটিভি বলেছে, বাংলাদেশের নতুন সরকারের এ শপথ অনুষ্ঠান ভূরাজনীতির দিক দিয়ে গুরুত্বপূর্ণ হবে। কারণ বাংলাদেশের নতুন নেতা তারেক রহমান আঞ্চলিক ভারত, পাকিস্তান ও চীনসহ সব মিত্রের সঙ্গে সমান সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন। তারা বলেছে, গত কয়েক বছর ধরে ভারতের সঙ্গে খারাপ সম্পর্ক থাকা সত্ত্বেও শুক্রবার মোদির সঙ্গে তারেক রহমান কথা বলেন।

ওই সময় মোদি তারেককে শুভেচ্ছা জানান ও বাংলাদেশের স্ঙ্গে সম্পর্ক ভালো করার ইঙ্গিত দেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech