শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জন্মস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬ জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে বাড়লে দেশেও চাপ সইতে হয়: বাণিজ্যমন্ত্রী সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

দিল্লিতে সাকিব আল হাসানের রেকর্ডেড বক্তব্য প্রচার : মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর

  • ১১:৫৮ এএম, বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে।

বুধবার ৫ আগস্ট রাত প্রায় ৯টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির প্রধান ফটকে পেট্রোল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ এবং ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালায়।

তবে ওই সময় বাড়িতে সাকিব বা তার পরিবারের কোনো সদস্য না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা জোরদারে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী, পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার অনলাইন বক্তব্য প্রচারের পরপরই একদল দুর্বৃত্ত সাকিব আল হাসানের বাড়ির সামনে জড়ো হয়। একপর্যায়ে তারা বাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের চেষ্টা চালায়। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার অনলাইন বক্তব্য প্রচারের অনুষ্ঠানে সাকিব আল হাসানের রের্কডেড বক্তব্যও প্রচার করা হয় এবং শেষ সময়ে লাইভে যুক্ত হন।

হামলাকারীরা বাড়ির প্রধান ফটকে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে স্থানীয়রা। হামলায় বাড়ির অন্তত তিনটি কাচের বারান্দা ও জানালা ভেঙে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ অবিস্ফোরিত ককটেলের আলামত, ককটেলের স্প্লিন্টার এবং পেট্রোল বহনে ব্যবহৃত প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে।

খবর পেয়ে মাগুরা সদর থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ঘটনাস্থল ঘিরে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ।

মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, রাত ৯টার দিকে ঘটনাটির সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। বাড়ির গেটে আগুনের কালো দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খাইরুল হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা, ককটেল বিস্ফোরণ এবং ভাঙচুর চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলে আলামত সংগ্রহ করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech