শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট আকাশ আজ পরিষ্কার থাকতে পারে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

দুই ম্যাচ টেস্ট সিরিজ : জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • ১২:৩৬ পিএম, রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস রিপোর্ট।।
দীর্ঘ চার বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ।

রবিবার ২০ এপ্রিল সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। টসে অংশ নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জিম্বাবুয়ে দলের ক্রেইগ আরবিন।

শুরুতে টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। ইনজুরির শঙ্কা কাটিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দলে আছে তিন পেসার।

সিলেটের উইকেট অনেকটা ব্যাটিংবান্ধব। উইকেটে রস আছে এবং রান ওঠার সম্ভবনা আছে। যে কারণে জিততে হলে সংগ্রহ বড় করতে হবে। পাশাপাশি বোলারদের জন্যও ভালো কিছু থাকবে বলে আশা করা যায়।

সব মিলিয়ে সতেজ ও মসৃণ উইকেটে আগে ব্যাট করলেই বেশি ভালো হবে, এমন ভাবনা থেকেই সিদ্ধান্তটি নিয়েছেন শান্ত।

যদিও গত কয়েকদিন সিলেটের আকাশ মেঘে ঢাকা। টস এর সময়েও তাই আলোচনায় বৃষ্টি। শঙ্কার মধ্যেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। তাতে অবশ্য বিচলিত নন তিনি। প্রথমে ব্যাট করার জন্য উইকেট যথেষ্ট ভালোই মনে করছেন তিনি।

অন্যদিকে সিলেটের এই মাঠ অতিথিদের জন্যও লাকি ভেন্যু। গেল একযুগে বাংলাদেশের বিপক্ষে যে একমাত্র টেস্ট জিতেছে জিম্বাবুয়ে তা এই মাঠেই। বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছে তারাও তবে আস্থা রাখছে নিজ সামর্থ্যে।

টেস্টে দু’দলের পরিসংখ্যানে ১৮ টি ম্যাচে বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে ৭ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি তিন ম্যাচ হয়েছে ড্র।

সর্বশেস জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলেছে ২০২১ সালের জুলাইয়ে। হারারেতে ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে একমাত্র জিম্বাবুয়ে হেরেছিল ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত (অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রাইয়ান বেন্নেট, নিকোলাস ওয়েখ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগ্রাভা, ব্লেজিং মুজারাবানি ও ভিক্টর নিআওচি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech