শিরোনাম :
বাংলাদেশ ও চীন সমঝোতা স্মারক সই- মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৭৭ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাভার, আশুলিয়া ও গাজীপুরে স্বস্তি: কড়া নিরাপত্তায় উৎপাদনে শ্রমিকরা সরকার বলপ্রয়োগের মাধ্যমে আন্দোলন থামানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু ট্রাম্পের পরাজয়ে ইরানিদের উল্লাস আর উপহাস মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা জমার হিসাব খোলার সুযোগ রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে: হালকা বৃষ্টি ও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস

দুপুরের মধ্যে ৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

  • ০৯:৫৭ এএম, মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে ৩ জেলার ওপর দিয়ে তীব্র বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।

মঙ্গলবার ২২ এপ্রিল দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়- রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, হঠাৎ দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকায় এই সময়ে নদী ও আশপাশের এলাকায় অবস্থান করা ব্যক্তি ও নৌযানগুলোকে সতর্ক থাকতে হবে।

সাধারণ জনগণ, বিশেষ করে নদীপথে চলাচলকারী ও নৌযান পরিচালনাকারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, আবহাওয়া সংক্রান্ত পরবর্তী নির্দেশনা এবং সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করতে।


এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে, এ সময়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech