শিরোনাম :
নিলামের মাধ্যমে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১২ ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে মিসাইল-ড্রোন নিক্ষেপ ইরানে দৌলতদিয়ায় নৌ পুলিশের তৎপরতায় রক্ষা পেল ৪০ যাত্রীর প্রাণ সাত জেলায় বজ্রপাতে প্রাণ গেল বাবা-মেয়েসহ ৮ জনের সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪১১ জন দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পদ্মা নদীতে : চালক ও হেলপারকে জীবিত উদ্ধার ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস, চাপে ট্রাম্প তাপপ্রবাহে পুড়ছে দেশ, শিশু ও বয়স্কদের ঝুঁকিতে

দৌলতদিয়ায় নৌ পুলিশের তৎপরতায় রক্ষা পেল ৪০ যাত্রীর প্রাণ

  • ০৮:২৬ পিএম, শুক্রবার, ৫ জুন, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
দৌলতদিয়া নৌ পুলিশের তৎপরতায় এবার  রক্ষা পেল বাসের ৪০ যাত্রীর প্রাণ।

শুক্রবার ৫ জুন সকাল সাড়ে ৯ টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে এসবি সুপার ডিলাক্সের একটি বাস পন্টুন থেকে নদীতে পড়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আড়াই ঘণ্টার প্রচেষ্টায় বাসটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭  ফেরীঘাটে নন-এসি এস.বি. সুপার ডিলাক্স যাত্রীবাহী বাসটি ফেরিতে ওঠার পূর্বে ঈদ ডিউটিতে নিয়োজিত দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর ত্রিনাথ সাহা এবং এসআই আবুজার গিফারীসহ দায়িত্বরত নৌ পুলিশের সদস্যরা বাসের সকল যাত্রীকে নামিয়ে দেন। পরবর্তীতে বাসটি করবী ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির র‍্যাম্প ভেঙে পদ্মা নদীতে তলিয়ে যায়।

দুর্ঘটনার পর বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে নৌ পুলিশের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

প্রাথমিকভাবে জানা যায়, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী থাকলেও নৌ পুলিশের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ফলে দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিল না।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর ত্রিনাথ সাহা এবং এসআই আবুজার গিফারীসহ দায়িত্বরত নৌ পুলিশের সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপ ও পেশাদারিত্বের কারণে একটি বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে দৌলতদিয়া নৌ পুলিশ প্রতিনিয়ত লঞ্চ ও ফেরিঘাটকেন্দ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ ফেরিঘাটে বাস থেকে যাত্রীদের নামানোর কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা আজকেও ৭ নম্বর ফেরিঘাটে দায়িত্বে ছিলাম। এসবি পরিবহন বাসটি ঘাটে আসলে আমরা সকল যাত্রীকে নিরাপত্তার স্বার্থে বাস থেকে নামিয়ে দেই। এর কিছুক্ষণ পরেই ওই বাসটি দুর্ঘটনায় পতিত হয়। আসলে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় যাত্রীরা বেঁচে গিয়েছে, আমরা শুধু ওছিলা মাত্র।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech