শিরোনাম :
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী দিল্লিতে আন্দোলনের সমাপ্তি ঘোষণা ককরোচ জনতা পার্টির হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি জানালো এনসিপি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে, ২ শিক্ষার্থী নিহত নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : আমির ডা. শফিকুর রহমান

নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ২

  • ০২:০৩ পিএম, সোমবার, ১১ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন।

সোমবার ১১ মে সকাল ৮টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যশোরের নাভারন হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

দূর্ঘটনায় নিহতরা হলেন- উলাশী খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে শাহীনুর রহমান (৩৫) ও একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে তোজাম্মেল হোসেন (৩৮)।

পুলিশ জানায়, শাহিন হোসেন নিজের ক্ষেতের কাঁচা মরিচ বিক্রির জন্য তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। অপর মোটরসাইকেল আরোহী তোজাম্মেল হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান ফেলে পালিয়েছেন চালক ও হেলপার। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech