শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী শুভ জন্মাষ্টমীতে সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা দুদকের বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম এক দশক পর মিসর সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

  • ১০:১২ এএম, বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
বাংলাদেশ নারী ফুটবল দল ২০২৬ সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার ২ জুলাই রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

নারী ফুটবল দলের উদ্দেশে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের।

এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।

তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।

উল্লেখ্য, বুধবার ২ জুলাই মিয়ানমারের ইয়াঙ্গুনে থুয়ান্না স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে কার্যত চূড়ান্ত পর্বে ওঠার পথ নিশ্চিত করেছিল বাংলাদেশ।

এশিয়ান কাপে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা অনেকটা নিশ্চিত করে ফেলল বাংলাদেশ। দুই ম্যাচে বড় জয় নিয়ে টেবিলের শীর্ষে ওঠার পাশাপাশি গোল ব্যবধানেও অনেকটা এগিয়ে গেল লাল-সবুজের দল।

এরপর সন্ধ্যায় সি গ্রুপের আরেক ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানের খেলা ২-২ গোলে ড্র হলে, এক ম্যাচ হাতে রেখেই গ্রুপসেরা হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে যায়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech