শিরোনাম :
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু -ডেঙ্গুতে ৬ জনের কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন: নিহত ২, প্রধানমন্ত্রীর শোক আগুনে পুড়ে বিকৃত ১০ মরদেহ: ডিএনএ পরীক্ষায় শনাক্ত হবে পরিচয় মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ‘সামাজিক প্রতিরোধ’ করতে সতর্কতার জন্য অস্ত্র দেখিয়েছি: ইশরাক কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯

মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা

  • ১১:৪১ এএম, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রির অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় তিন সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ২ সেপ্টেম্বর সিংগাইর বাজারে গে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুন্নাহার পপি।

জানা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে সিংগাইর বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে তিন সার ডিলারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে জাফর কৃষি ভান্ডারের ডিলার মো. সোহেল রানাকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ কৃষি ভান্ডারের ডিলার হাজী চান মিয়াকে ২০ হাজার টাকা এবং বসন্ত বীজ ভান্ডারের ডিলার বিনয় কুমারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত মূল্যের তুলনায় বাড়তি দামে বিভিন্ন ধরনের সার বিক্রি করা হচ্ছে। প্রতি বস্তা ইউরিয়া সারের সরকারি মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও তা সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা, ডিএপি ১ হাজার ৫০০ টাকার স্থলে সর্বোচ্চ ১ হাজার ৬০০ টাকা, পটাশ ১ হাজার টাকার স্থলে ১ হাজার ৫০ টাকা এবং টিএসপি ১ হাজার ৩৫০ টাকার স্থলে সর্বোচ্চ ১ হাজার ৭০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান শেষে ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, সঠিকভাবে মজুত সংরক্ষণ এবং কৃষকদের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমে জড়িত না হওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুন্নাহার পপি ঢাকা পোস্টকে বলেন, অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। ডিলারদের পুনরায় এমন কার্যক্রমে জড়িত না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech