শিরোনাম :
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী রাশিয়ায় শক্তিশালী ৬.৯ মাত্রার ভূমিকম্প

নিজ বাসার সামনে বিএনপি নেতাকে কোপাল দুর্বৃত্তরা

  • ০৭:৩০ পিএম, শুক্রবার, ১৯ জুন, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসার সামনে ওয়ার্ড বিএনপির এক নেতাকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়েছে কয়েকজন। ৫৫ বছর বয়সি নুরুল ইসলাম ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।

শুক্রবার ১৯ জুন বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে তার বাসার সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক রাকিবুজ্জামান রাকিব।

মুখের বাম পাশে, কাঁধে ও বাম হাতে গুরুতর জখমপ্রাপ্ত নুরুল ইসলাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রাজনৈতিক শত্রুতার জেরে’ হামলাটি হয়েছে।

আহত নুরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন ঢাকা মেডিকেলে বলেছেন, জুমার নামাজ শেষে বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন তার ভাই। এ সময় দুটি বাইকে করে আসা ৫-৬ জন তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

নুরুল ইসলামের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নুরুল ইসামের মুখ, কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech