শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি : মাঠে ভোক্তার ১৩ টিম

  • ১০:৩৮ এএম, রবিবার, ৯ মার্চ, ২০২৫
ছবি: কোলাজ বিকে

।।বিকে রিপোর্ট।।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের ১৩টি পৃথক টিম কাজ করবে।

শনিবার ৮ মার্চ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আফরোজা রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরসহ সারা দেশে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নকল ভেজাল প্রতিরোধের পাশাপাশি  আলু, পিঁয়াজ, চাল, ডাল, চিনি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় অধিদপ্তরের ১৩ জন কর্মকর্তার নেতৃত্বে ১৩টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করবে।

প্রথম টিমে রয়েছেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, দ্বিতীয় টিমে রয়েছেন প্রধান কার্যালয় সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, তৃতীয় টিমে রয়েছেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল, চতুর্থ টিমে রয়েছেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার, পঞ্চম টিমে রয়েছেন সহকারী পরিচালক রোজিনা সুলতানা, ষষ্ঠ টিমে রয়েছেন সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম, সপ্তম টিমে রয়েছেন (বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান) সহকারী পরিচালক মো. মাগফুর রহমান, অষ্টম টিমে রয়েছেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম, নবম টিমে রয়েছেন সহকারী পরিচালক ইন্দ্রানী রায়, দশম টিমে রয়েছে সহকারী পরিচালক মো. শাহ আলম, ১১তম টিমে রয়েছেন (বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান) সহকারী পরিচালক সুজন কাজী, ১২তম টিমে রয়েছেন (বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান) সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এবং ১৩ তম টিমে রয়েছেন সহকারী পরিচালক মো. দিদার হোসেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech