Breaking News:


শিরোনাম :
নেতানিয়াহু মৃত্যুর খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা জ্বালানিতে সংকট নেই, তাই দামও বাড়াবে না: প্রতিমন্ত্রী সরকারি ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান, আটক-১৫ খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্টঃ জামাতের আমির ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদে সাধারণ নাগরিকদের নতুন নোট দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের আহ্বান নির্বাচন কমিশনের

  • ১২:৫২ পিএম, শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ২২ জানুয়ারী ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার আড়ালে কতিপয় ব্যক্তি কর্তৃক ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনের নজরে এসেছে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ অনুযায়ী, অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বহন কিংবা হস্তান্তর করা যাবে না।

এছাড়া ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৪’-এর বিধি-৪ অনুযায়ী, কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে কোনোপ্রকার চাঁদা, অনুদান বা উপহার প্রদান করতে বা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারবেন না।

এসব কার্যক্রম বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। নির্বাচন কমিশন সকল নাগরিক ও সংগঠনকে উল্লিখিত কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech