শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

নির্বাচন নিয়ে শঙ্কা দেখছি না, তবে কিছুটা উদ্বিগ্ন: মির্জা ফখরুল

  • ১১:২৪ এএম, সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছি না। তবে আমরা কিছুটা উদ্বিগ্ন। কিছুসংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে- বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি মঞ্চসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।

জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কিছুসংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে বাংলাদেশের মানুষ সেই দুরাভিসন্ধিতে সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা অরাজনৈতিক ও গণতান্ত্রিক চরম নিষ্ঠুর পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপি কাজ করেছে।

ফ্যাসিস্ট সরকারের আমলে ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতা-কর্মীদের নামে ৭৫টির বেশি মামলা হয়। এসব মামলায় প্রায় সাড়ে সাত হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়। তাঁদের আদালতে হাজিরা দিতে হয়েছে। জেলে যেতে হয়েছে। গ্রেপ্তার এড়াতে ধানখেতে লুকিয়ে থাকতে হয়েছে।

আল্লাহর কাছে শুকরিয়া, সেই ঠাকুরগাঁও বিএনপি আবার উজ্জীবিত হয়েছে এবং সবকিছুকে অতিক্রম করে তরুণদেরকে সঙ্গে নিয়ে আগামীকালের সফল সম্মেলনের জন্য প্রস্তুতি নিয়েছে। আমি বিশ্বাস করি এই সম্মেলন সফল হবে এবং ঠাকুরগাঁও বিএনপির জন্য নতুন দিগন্তের সৃষ্টি করবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহসভাপতি আবু তাহের, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech