শিরোনাম :
প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা অবশেষে ১১৫ দিন পর হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’ ২৫ কোটি বৃক্ষ রোপণ: কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে রাজপথে এনসিপি ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে থাকবে ১২৫ সদস্য ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

  • ১০:৫৫ এএম, মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ও ক্ষমতাসীন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার উভয় পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

সোমাবার ২২ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

তীব্র রাজনৈতিক চাপ ও জনপ্রিয়তা হ্রাসের মুখে তিনি পদত্যাগ করলেন। উল্লেখ্য তিনি সহ এ নিয়ে এখন পর্যন্ত বিগত ১০ বছরে ষষ্ঠ ব্রিটিশ প্রধানমন্ত্রী মেয়াদ শেষ করার আগেই পদত্যাগ করলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্টারমার জানিয়েছেন, দলীয় নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে ইতোমধ্যে তিনি রাজা তৃতীয় চার্লসকে অবহিত করেছেন এবং নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে দলকে নির্দেশ দিয়েছেন। তবে নতুন নেতা দায়িত্ব নেওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে স্টারমার বলেন, তিনি এমন সময়ে লেবার পার্টির দায়িত্ব নিয়েছিলেন, যখন দলটি ‘রাজনৈতিকভাবে, আর্থিকভাবে এবং নৈতিকভাবে দেউলিয়া’ অবস্থায় ছিল। তাঁর দাবি, সে সময় তাঁকে বারবার বলা হয়েছিল যে দলটির ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। কিন্তু তিনি সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন।

স্টারমারের ভাষায়, তাঁর নেতৃত্বে দল থেকে ‘ইহুদিবিদ্বেষের বিষ উপড়ে ফেলা হয়েছে’ এবং অর্থনীতি, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে জনগণের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, তাঁর রাজনৈতিক জীবনের প্রতিটি বড় সিদ্ধান্ত তিনি নিয়েছেন দেশের স্বার্থকে সবার আগে রেখে।

নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া নিয়ে তিনি জানান, লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটিকে সময়সূচি চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৯ জুলাই থেকে নেতৃত্বের জন্য মনোনয়ন গ্রহণ শুরু হবে এবং গ্রীষ্মকালীন সংসদীয় বিরতির মধ্যেই নির্বাচন প্রক্রিয়া শেষ করা হবে। এর ফলে সেপ্টেম্বরে পার্লামেন্ট পুনরায় বসার আগেই লেবার পার্টির নতুন নেতা দায়িত্ব নেবেন এবং তিনিই যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হবেন।

স্টারমার বলেন, ক্ষমতা হস্তান্তর যেন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং তাঁর উত্তরসূরিকে পূর্ণ সমর্থন দেবেন।

তিনি আরও বলেন, নতুন নেতৃত্ব এমন একটি ব্রিটেনের দায়িত্ব নেবে, যা দুই বছর আগের তুলনায় আরও শক্তিশালী ও আরও ন্যায়ভিত্তিক।

বক্তব্যের শেষ দিকে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। গত ছয় বছরে পাশে থাকা বন্ধু ও সহকর্মীদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের কর্মী ও সিভিল সার্ভিসের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের ‘সবচেয়ে বড় দায়িত্ব’ থেকে সরে দাঁড়ানোর পর নিজের পরিবারকে আরও সময় দেওয়ার ইচ্ছার কথাও জানান স্টারমার।

তিনি বলেন, তিনি তাঁর স্ত্রী ভিকের জন্য আরও ভালো স্বামী হতে চান, যিনি ভালো-মন্দ সব সময় তাঁর পাশে ছিলেন। একই সঙ্গে সন্তানদের জন্য আরও ভালো বাবা হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য শেষ করে তিনি স্ত্রীকে আলিঙ্গন করেন এবং এরপর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের ভেতরে ফিরে যান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech