শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

পরিত্যক্ত স্কুল ব্যাগে শক্তিশালী বোমা: বিস্ফোরণ ঘটাল বোম্ব ডিসপোজাল ইউনিট

  • ০৪:৩০ পিএম, রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
শহরের কুমার নদের ওপর আলীপুর সেতুর দক্ষিণ পাড়ে পড়ে থাকা একটি স্কুল ব্যাগ থেকে রিমোট কন্ট্রোল ডিভাইস দ্বারা পরিচালিত শক্তিশালী বোমা উদ্ধার হয়েছে।

রবিবার ১১ জানুয়ারি সকাল ১০টার দিকে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।

ওই দলের পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, এটি রিমোট কন্ট্রোল ডিভাইস দ্বারা পরিচালিত শক্তিশালী বোমা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোম্ব ডিসপোজাল দলের সদস্যরা বোমাটির সঙ্গে নতুন তার যুক্ত করে আনুমানিক ৫০ মিটার দূরে গিয়ে ইলেকট্রিক সংযোগ দিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে বোমাটির বিস্ফোরণ ঘটে। এ সময় বোমার স্প্লিন্টার মাটি থেকে অন্তত ২০ ফুট ওপরে ছুটে যায়।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে শহরের বিসর্জন ঘাট এলাকায় কুমার নদের পাড়ে বোমাটি ফাটানোর উদ্যোগ নেয় ঢাকা থেকে আগত ১০ সদস্যবিশিষ্ট বোমা ডিসপোজাল দল। এ সময় বিসর্জন ঘাট সংলগ্ন আলীপুর সেতুর দু’পাশে এবং নদীর দুই পাড়ে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেয় সেনাবাহিনী ও জেলা পুলিশের সদস্যরা।

এর আগে গতকাল শনিবার ১০ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের কুমার নদের ওপর আলীপুর সেতুর দক্ষিণ পাড়ে পাঠখড়ির স্তূপের মধ্যে একটি স্কুল ব্যাগে এ বোমাটি দেখা যায়।

গোপন সংবাদের ভিত্তিতে এ খবর জেনে শনিবার দুপুর থেকেই এলাকাটি ঘিরে রাখে সেনাবাহিনী। খড়ির গাদার ভেতর থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ভেতরে টেপ দিয়ে প্যাঁচানো একটি বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। নিরাপত্তাজনিত কারণে সেটি দ্রুত সেতু এলাকা থেকে সরিয়ে কুমার নদের পাড়ে বালির বস্তা দিয়ে সুরক্ষিতভাবে ঘিরে রাখা হয়। সেনাবাহিনীর সদস্যরা জায়গাটি ঘিরে রাখেন।

পরে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার জন্য ঢাকা থেকে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) টিমের সাহায্য চাওয়া হয়। এটিইউ-এর ১০ সদস্যবিশিষ্ট বোমা ডিসপোজাল দল শনিবার রাতেই ফরিদপুরে এসে পৌঁছান। দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে সকালে এ ব্যাপারে কার্যক্রম শুরু করার কথা জানান।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech