শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পিআর বোঝে না কেউ, যা মানুষ বোঝে না তা কেন হবে?

  • ০৯:৫৭ পিএম, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
কয়েকটা দল পিআর নিয়ে চিৎকার করছে। পিআর বোঝে না কেউ। ভোট হবে এক ব্যক্তি এক ভোট। যা মানুষ বোঝে না তা কেন হবে? সবাই একমত হলে বিএনপি চিন্তা করে দেখবে- বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বৃহস্পতিবার ১৬ অক্টোবর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ নির্বাচন চায়, ভোট দিতে চায়। তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। এখানে আমরা কোনো আপস করবো না।

তিনি আরও বলেন, ঢাকা শহরে যাওয়া যায় না। এই রাস্তা বন্ধ, ওই রাস্তা বন্ধ, আন্দোলন, আন্দোলন। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পেছনে কোনো লোকই নাই। তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আছে, বলেন? তারা করছে, একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে নতুন করে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন। বিএনপি ৩১ দফা সংস্কারের প্রস্তাব করেছে। সরকার যা এখন করছে।

মির্জা ফখরুল বলেন, বিগত সরকারের কাছে বেগম জিয়ার জন্য দেনদরবার করেছি বিদেশে নিয়ে তার চিকিৎসার জন্য। কিন্তু হাসিনা বললেন, পদ্মাসেতু থেকে টুস করে ফেলে দেবেন বেগম জিয়াকে। প্রতিহিংসা নয়, মানুষের ভালোবাসা অর্জন করবে বিএনপি।

সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech