শিরোনাম :
মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণে জাতিসংঘে আহ্বান জানালো বাংলাদেশের ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকে বাসের ধাক্কা: নিহত ৩, আহত অন্তত ১০ আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না: জামায়াত আমির মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আঘাত মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলবে বাংলাদেশ: আইএমএফ বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন

পেনাংয়ে বাংলাদেশের সেমিকন্ডাক্টর রোডশো

  • ১১:৩১ এএম, শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা তুলে ধরতে মালয়েশিয়ার পেনাংয়ে তিন দিনব্যাপী বিএসআইএ রোডশো-২০২৫ সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এর আয়োজনে ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ শো অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার সরকারি সংস্থা, শিল্প উদ্যোক্তা ও একাডেমিশিয়ানদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে এই রোড শোর আয়োজন করা হয়।

পেনাংয়ের একটি হোটেলে ১১ নভেম্বর প্রধান অতিথি হিসেবে রোডশোর উদ্বোধন করেন রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার জাগদীপ সিং দিও। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

অনুষ্ঠানে জাগদীপ সিং দিও বাংলাদেশের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর সক্ষমতার প্রশংসা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পার্ডু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোস্তাফা হোসাইন বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের বর্তমান অবস্থা এবং মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার নতুন সুযোগ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এ ছাড়া বাংলাদেশের ছয়টি সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান নিউরাল সেমিকন্ডাক্টর, আল্কাসেমি প্রাইভেট লিমিটেড, আইটেস্ট বাংলাদেশ লিমিটেড, প্রাইম সিলিকন, ক্যাকটাস ম্যাটেরিয়ালস লিমিটেড, সিলিকোনোভা তাদের প্রযুক্তিগত সক্ষমতা ও চলমান কার্যক্রম তুলে ধরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, পেনাংয়ের সেমিকন্ডাক্টর কারখানায় কর্মরত বাংলাদেশি প্রকৌশলী, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল জব্বার, ড. শাতিল হক (ক্রেডো সেমিকন্ডাক্টর), বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা এবং প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।

রোডশোর অংশ হিসেবে ১২-১৩ নভেম্বর বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন–এর ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল পেনাংয়ের বিভিন্ন সেমিকন্ডাক্টর কোম্পানি পরিদর্শন করে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় করেন।

এই আয়োজন বাংলাদেশ ও মালয়েশিয়ার সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগ, প্রযুক্তিগত অংশীদারিত্ব এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সংকলিত, সূত্র-যাগান্তর।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech