শিরোনাম :
আজ থেকে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হেপাটাইটিস মুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান হানালেন প্রধানমন্ত্রী লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল সৌদিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ার-২০২৬ ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ৯ অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, ঢাকায়ও রয়েছে বৃষ্টির সম্ভাবনা শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক করলেন প্রধান বিচারপতি

  • ০৮:১২ পিএম, রবিবার, ২৫ মে, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জরুরি বৈঠকে করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

রবিবার ২৫ মে বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি যমুনা ত্যাগ করেন।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতি আলোচনা করেছেন বলে জানা গেছে।

এর আগে বিকেল ৫টার দিকে প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন।

উল্লেখ্য, আজ সন্ধ্যায় দুই দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এর আগে গতকাল শনিবার ২৪ মে প্রধান উপদেষ্টা সম্প্রতি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। বৈঠকগুলোতে নির্বাচন, বিচার ও সংস্কার ইস্যুতে আলোচনা হয়েছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech