শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস দিলেন মার্কিন দূত ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে – মির্জা ফখরুল কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র ঢাকা ও আশপাশে আকাশ মেঘলা থাকতেপারে,সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু বেড়ে ১৫০০ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

প্রবাসী ভোটার নিবন্ধনের অঞ্চলভিত্তিক সময়সীমা তুলে নিল ইসি

  • ১২:০৩ পিএম, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এই ঘোষণার ফলে এখন থেকে প্রবাসীরা বিশ্বের যে কোনো স্থান থেকে, যে কোনো সময় নিবন্ধন করতে পারবেন। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে। এ সময়ের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা।

বুধবার ২৬ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, পূর্বনির্ধারিত পদ্ধতিতে বিশ্বকে আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য পাঁচদিন করে সময় নির্ধারণ করা হয়েছিল। তবে আজ রাত ১২টার পর থেকে সেই অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নেওয়া হচ্ছে। প্রবাসীরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তাদের সুবিধামতো সময়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। তবে নিবন্ধনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর অপরিবর্তিত থাকবে।

নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করার ফলে কিছু কারিগরি ত্রুটি দেখা যেতে পারে বলে সচিব স্বীকার করেন। তিনি বলেন, ঠিকানা কাঠামোর কারণে কিছু জায়গায় ওটিপি পৌঁছায়নি- এমন সমস্যা আমরা পেয়েছি। যেসব ত্রুটি পাওয়া যাবে, সেগুলো তাৎক্ষণিক সংশোধনের চেষ্টা করা হবে।

ইসি সচিব আরও আশ্বস্ত করেন, তাদের টেকনিক্যাল সহকর্মীরা এই সমস্যাগুলো অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত সমাধান করবেন।

একই দিনে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের পুরো প্রক্রিয়াকে আরও দক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মক ভোটিং (রিকহার্সাল) আয়োজনের কথাও জানান ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, আগামী শনিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং করবো। এই মক ভোটিংয়ের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি, সমন্বয় প্রয়োজন কি না এবং ভোটকক্ষ বা জনবল বাড়ানো বা কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনে গতকাল অধ্যাদেশ জারি হয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, দায়িত্বের (গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের) আভাস পাওয়ার পর থেকেই আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি। কাগজে-কলমে ও মাঠপর্যায়ের প্রস্তুতিও আগেই শুরু করা হয়েছে। আপনারা বরং খুশি হবেন যে, আমরা অগ্রিম প্রস্তুতি নিয়ে কাজ এগিয়ে রাখছি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech