Breaking News:


শিরোনাম :
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই ‘ওয়াক আউট’ জামায়াত জোটের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই : জামায়াতের নায়েবে আমির স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ সংসদের অধিবেশন চলাকালীন রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

প্রার্থীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে বিশেষ ‘হেল্পডেস্ক’ চালু করেছে এনবিআর

  • ১০:৫৭ এএম, শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের সুবিধার্থে ছুটির দিনেও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বিশেষ ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সম্ভাব্য নির্বাচনী প্রার্থীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে এনবিআর ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহায়তায় একটি বিশেষ ‘হেল্পডেস্ক’ চালু করেছে।

ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কার্যালয়ে এ হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হেল্পডেস্ক আগামীকাল ২৬ ডিসেম্বর শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। হেল্পডেস্ক থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত প্রয়োজনীয় সব ধরনের সেবা প্রদান করা হবে।

সেবাটি জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কর কমিশনারের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), লেভেল-৭, রমনা, ঢাকায় পাওয়া যাবে।

জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক আয়কর সংক্রান্ত শর্ত পূরণ সহজ ও সুষ্ঠু করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech