শিরোনাম :
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে ২ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের লংমার্চের মধ্যেই সপরিবারে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ গ্রেপ্তার ৩ ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ ইয়েমেনের মারিব সিটির কাছে ভয়াবহ সেনা-হুতি সংঘাত : ৮০ জন হুথি যোদ্ধা নিহত আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে অগ্নিকান্ড: নিহত ৭ আহত ২৫

বইছে মৃদু তাপপ্রবাহ: গরম আরও বাড়তে পারে

  • ১০:৪৩ এএম, বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে চলা মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং তা বাড়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়তে পারে। এ সময় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার ২৭ মার্চ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, রাঙামাটি, ফেনী, চট্টগ্রাম, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও দু-এক ডিগ্রি বাড়তে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। চট্টগ্রামের কিছু এলাকায় ২৯ অথবা ৩০ মার্চের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস আছে বলে তিনি জানান।

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটি ও যশোরে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, তাপমাত্রা যদি ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তাকে মৃদু তাপপ্রবাহ বলেন। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি হলে তাকে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে উঠলে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

এদিকে বেসরকারী আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া ডট কমে বলা হয়েছে, গতকাল বুধবার ২৬ শে মার্চ, ২০২৫ থেকে বাংলাদেশের উপর দিয়ে তাপপ্রবাহ অতিক্রম করা শুরু হয়েছে। এই তাপ-প্রবাহ ২ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তাপ-প্রবাহের সময় হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। হিট স্ট্রোক খুবই মরণ ঘাতী রোগ। দ্রুত ব্যাস্হা না করালে স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে শরীরের। এ ব্যাপারে জনসাধারনকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech