শিরোনাম :
হরমুজ সংকটে সেপ্টেম্বরের পরও কাতারের এলএনজি পাবে না বাংলাদেশ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু কক্সবাজার থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশুলিয়া এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের সেতু খুলছে বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন মোদি চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা আতাউর রহমান আর নেই

  • ১২:৫৭ পিএম, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমান আর নেই।

সোমবার ১১ মে দিনগত মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন

এর আগে গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন আতাউর রহমান। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তাঁকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে আইসিইউ সুবিধার প্রয়োজন হওয়ায় ধানমণ্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁর শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছিল।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন আতাউর রহমান। স্বাধীনতাত্তোর বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে তিনি দীর্ঘদিন সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন একাধারে নাট্যকার, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। দেশের শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

আতাউর রহমানের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আতাউর রহমান এর কর্মমুখর জীবনের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ আজ ১২ মে ২০২৬ কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত শহীদ বেদিতে রাখা হবে।

মগবাজারের ইস্পাহানী সেঞ্চুরি আর্কেডে মরহুমের নিজ বাসভবনের সামনে খোলা মাঠে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। সব শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech