Breaking News:


শিরোনাম :
যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায়, অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি জ্বালানি তেলের দাম বাড়লো: অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন ঢাকায় গরমের দাপট অব্যাহত থাকতে পারে : বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে খামেনির হুঁশিয়ারি সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘ছাড়’ সংক্রান্ত সংবাদ বিভ্রান্তিকর : জ্বালানি বিভাগ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই : শেষকৃত্যে বলিউড তারকাদের ভীর

  • ০৭:৪৮ পিএম, সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
মৃত্যুর গুজবকে সত্যি করে এবার সত্যিই না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র।

সোমবার ২৪ নভেম্বর দুপুরে মুম্বাইয়ের নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ৮৯ বছর বয়সে তিনি পরলোকে যাত্রা করলেন।

তার মৃত্যুর মধ্য দিয়ে ভারতের সিনেমার ছয় দশকের একটি সোনালি অধ্যায়ের পরিসমাপ্তি হলো।

সোমবার দুপুর একটা ২০ মিনিটের দিকে মুম্বাইয়ের ভিলে পার্লের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভিলে পার্লের শ্মশানের বাইরে ভক্তরাও ভিড় করেন। এসময় তাকে শেষ বিদায় জানাতে পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন।

ধর্মেন্দ্রকে এক ঝলক দেখার আশায় জড়ো হওয়া শত শত ভক্তদের নিয়ন্ত্রণ করতে গিয়ে মুম্বাই পুলিশকে হিমশিম খেতে দেখা যায়।

বিবিসি নিউজ হিন্দির খবরে বলা হয়েছে, ধর্মেন্দ্রর শেষকৃত্য অনুষ্ঠানে তার দুই ছেলে সানি দেওল ও ববি দেওল, মেয়ে এশা দেওল, স্ত্রী হেমা মালিনীসহ পরিবারের ঘনিষ্ট বন্ধুরা উপস্থিত ছিলেন। শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর হেমা মালিনী এবং এশা দেওল একই গাড়িতে বের হয়ে যান।

ধর্মেন্দ্রকে শেষ বিদায় জানাতে বলিউড তারকাদের মধ্যে যারা শ্মশানে গিয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, অভিষেক বচ্চন, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, গোবিন্দ, সেলিম খান, সঞ্জয় দত্ত এবং অনিল কাপুর।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech