Breaking News:


শিরোনাম :
বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৭ জুন বৈশ্বিক সেবা রপ্তানি এবং মৌলিক প্রযুক্তিগত উদ্ভাবনে বাংলাদেশ এখনো বেশ পিছিয়ে সিলেট টেস্ট: টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ৩ দিনের সফর শেষে জানালেন ট্রাম্প স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ বিরোধীদলীয় নেতার ঈদ যাত্রার ২৬ মে’র ট্রেনের টিকিট বিক্রি আজ দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের প্রথম সেমিকন্ডাক্টর রোডশো অনুষ্ঠিত উত্তরা ও উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে

বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরি আর দেখতে চায় না: মির্জা ফখরুল

  • ০৯:১৯ পিএম, শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরি আর দেখতে চায় না। এই অন্যায়, দাদাগিরি আর সংকট মোকাবিলা করতে হলে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। আন্দোলনের পাশাপাশি নির্বাচনের মাঠেও ঐক্যবদ্ধ লড়াই চালাতে হবে- বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

শনিবার ১৫ নভেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির ‘পদ্মা বাঁচাও, দেশ বাঁচাও’ গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বলেছেন, পদ্মা এখন অস্তিত্ব সংকটে। আগামী সরকার শক্তিশালী না হলে পদ্মা আরও ক্ষতিগ্রস্থ হবে।
আমাদের দেশের স্বার্থ আমাদেরই দেখতে হবে। বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে, নিঃসন্দেহে ফারাক্কা ইস্যু, তিস্তা এগুলোয় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

পদ্মার পানির ন্যায্য হিস্যার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, মওলানা ভাসানীর পরে শুধুমাত্র খালেদা জিয়াই ভারতের কাছে এই ন্যায্য হিস্যার কথা জোরেশোরে বলেছেন। এ অধিকার কোনো দয়া নয়-এটা আমাদের প্রাপ্ত অধিকার। যতক্ষণ না পদ্মার ন্যায্য পানির হিস্যা পাওয়া যাচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে। আন্তর্জাতিক মহলকে বুঝাতে হবে-এ দাবি বাংলাদেশের মানুষের জীবন-মরণের প্রশ্ন।

ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ ইচ্ছে করলেই আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে। আমি মনে করি, যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে, সেই হিসেবে আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার।

তিনি আওয়ামী সরকারের সমালোচনা করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে গত সরকারের সময়ে উল্টো তারা (ভারত) আমাদের চাপে ফেলেছে। সব নিয়ে গেছে, বিনিময়ে আমাদের কিছু দেয়নি। এটা আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকারের ব্যর্থতা।

বিএনপি নেতা আরও বলেন, আমাদের কমিটমেন্টে আমরা কমিটেট। এটা আমাদের রাজনীতি। এখানকার পানির হিস্যা, সীমান্তে হত্যা, আমাদের ব্যালেন্স অব চেইন ঠিক করা এগুলায় আমরা বেশি গুরুত্ব দিতে চাই। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। তবে, আমাদের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে। এটা আমরা চাই।

দেশের রাজনৈতিক সংকটে সরকারের সমালোচনা করে সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটি দল দেশকে খুব গভীর সংকটে নিয়ে যাচ্ছে। নির্বাচন যত দেরি হবে, দেশ তত দুর্বল হবে। নির্বাচন না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে।

তিনি বলেন, হাসিনাকে দেশে ফিরতে দেবে না দেশের মানুষ। ফ্যাসিস্টরা যাতে আর মাথা তুলতে না পারে, সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

জামায়াতের সমালোচনা করেন বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ জামায়াতকে ভোট দেবে না, কারণ মানুষ তাদের বিশ্বাস করে না। ষড়যন্ত্র বাদ দিয়ে ভালো পথে আসতে হবে। আর নির্বাচন না হলে জামায়াতের রাজনৈতিক অস্তিত্বও থাকবে না।

তিনি বলেন, একটি দল বারবার পিআর পদ্ধতির কথা বলছে। দেশের সাধারণ মানুষ এসব বোঝে না-কার ইঙ্গিতে এগুলো চাপানোর চেষ্টা হচ্ছে।

সমাবেশস্থ মঞ্চে তিনি রাজশাহী বিভাগের বিএনপির মনোনীত প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেন।

‘পদ্মা বাঁচাও, দেশ বাঁচাও’ আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি ঘোষিত পদপ্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলাম।

সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগ বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন। তবে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবসহ অনেক নেতারা গণসমাবেশে যোগ দেননি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech