Breaking News:


শিরোনাম :
জাপানে বাংলাদেশ দূতাবাসে বিরোধীদলীয় নেতার মতবিনিময় ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ছাড়লো মার্কিন ডেস্ট্রয়ার ২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা লেবাননে ইসারয়েলি হামলায় নিহত দীপালির মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, বাড়তে পারে তাপমাত্রা মার্কিন বিমানকে নিজ আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি দেয়নি’ সৌদি আরব ও কুয়েত বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ

  • ১০:১০ এএম, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখার ক্ষেত্রে দেশটির কর্মক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।

বুধবার ২৯ অক্টোবর রাজধানীতে আইএমএফের পঞ্চম রিভিউ মিশনের অংশ হিসেবে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকের পর এই মন্তব্য এসেছে।

উল্লেখ্য, ঋণ কর্মসূচির শর্তাবলির অগ্রগতি মূল্যায়নের জন্য আইএমএফ দলটি ঢাকায় অবস্থান করছে। ক্রিস পাপেজোরজিউর নেতৃত্বে মিশনটি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

তারা বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা করবে। বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আইএমএফ দেশের রিজার্ভ পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং বর্তমান স্তর নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।

তিনি বলেন, আইএমএফ দলটি উল্লেখ করেছে যে, সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় রয়েছে।

তিনি আরও বলেন, আইএমএফ প্রতিনিধি দল এই অগ্রগতির প্রশংসা করেছে। তবে এই প্রবণতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংককে সংকোচনমূলক মুদ্রানীতি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূলত চলমান সংস্কার প্রক্রিয়া এবং ব্যাংক খাতের স্থিতিশীলতা ওপর জোর দেয়া হয়।

বৈঠকে আলোচ্য মূল বিষয়গুলোর মধ্যে ছিল তারল্য পর্যবেক্ষণ, ঝুঁকি-ভিত্তিক তত্ত্বাবধান বাস্তবায়ন, নির্দিষ্ট কিছু ব্যাংকে আমানত উত্তোলনে বিধিনিষেধ এবং একীভূত ব্যাংকগুলোর আর্থিক অবস্থা।

এর আগে আইএমএফ কর্মকর্তারা অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তারা অর্থ বিভাগে ম্যাক্রো-ইকোনমিক ও বাজেট উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech