শিরোনাম :
ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে – মির্জা ফখরুল কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র ঢাকা ও আশপাশে আকাশ মেঘলা থাকতেপারে,সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু বেড়ে ১৫০০ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার সারাদেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

  • ০৭:৪৮ পিএম, সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
ছবি কোলাজ: বিকে

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দূতাবাস সামনের দিনগুলোয় রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে। দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে বিজ্ঞপ্তিটি পোষ্ট করা হয়েছে।

এ সতর্কবার্তা কোন নির্দিষ্ট এলাকার জন্য নয় বরং সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য বলে মেনশন করা হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ঘন ও তীব্র হতে পারে বলেও সতর্ক করা হয়।

সতর্কবার্তায় বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশে শুরু হওয়া বিক্ষোভও হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে। এ কারণে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া বাংলাদেশে মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সচেতন থাকা, স্থানীয় গণমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং যেকোনো ধরনের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (এসটিইপি) নিবন্ধনের আহ্বান জানিয়েছে দূতাবাস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech