Breaking News:


শিরোনাম :
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই ‘ওয়াক আউট’ জামায়াত জোটের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই : জামায়াতের নায়েবে আমির স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ সংসদের অধিবেশন চলাকালীন রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ নিহত ১২

  • ০৭:৫১ পিএম, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
বাগেরহাটে নৌবাহিনীর বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৮ জনসহ ১২ জন নিহত হয়েছেন

বৃহস্পতিবার ১২ মার্চ বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে একটি বরযাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাস খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান এবং উদ্ধার অভিযান শুরু করেন। হতাহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জন এবং পরে আরও ৪ জন মারা যান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আটজনের মরদেহ আনা হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। আর রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে ৪ জনের মরদেহ।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে ৮ জনের মরদেহ এসেছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী আর দুইজন পুরুষ। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তার চিকিৎসা চলছে।

স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, দুর্ঘটনার শিকার একটি পরিবারের বড় ছেলে জনি আমাকে ফোন করে জানান- ‘আমি বাদে পরিবারের সবাই একই গাড়িতে ছিল, তারা সবাই মারা গেছে। আমি রামপাল হাসপাতালে যাচ্ছি, তোমরা একটু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাও।’তিনি বলেন, আমরা এসে কাউকে জীবিত পাইনি, সবাই মারা গেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech