শিরোনাম :
পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার : অভিযানে বিভিন্ন মালামাল জব্দ বিএনপি সরকার জাতির সাথে গাদ্দারি করছে : নাহিদ ইসলাম তেহরানে খামেনির শোক র‌্যালি, ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম- প্রতিশোধের দাবিতে উত্তাল দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ অক্টোবর লক্ষ্য ধরে প্রস্তুতি: সরকারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় নির্বাচনের তফসিল দেবে ইসি চার বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বন্যা-ভূমিধসের শঙ্কা প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩, মারা গেল ৬ গরু

বিএনপি সরকার জাতির সাথে গাদ্দারি করছে : নাহিদ ইসলাম

  • ১০:৫৯ এএম, মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশের ৭০ ভাগ মানুষ ‘‘হ্যাঁ’’ ভোটের পক্ষে সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এখনো সরকার তা বাস্তবায়ন করেনি। তাই বিএনপি সরকার জাতির সাথে গাদ্দারি করেছে, বেইমানী করছে- বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার ৬ জুলাই বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রায় অংশ হিসেবে আয়োজিত সমাবেশে নাহিদ ইসলাম বলেন, এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বিদ্যুতের সমস্যা সমাধান করবে, কিন্তু এই বাজেটে তা আমরা প্রতীয়মান দেখতে পাই নাই। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়েই মাদক এসে সারাদেশে ছড়িয়ে পড়ছে। তাই মাদক কারবারিদের বন্ধ করুন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখুন।

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘যতক্ষণ পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন হবে না। সারাদেশে বিভিন্ন জায়গায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি হচ্ছে। তাই সরকারকে বলতে চাই- মাদক, চাঁদাবাজি সাম্রাজ্য অচিরেই নির্মূল করতে হবে।’

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, আমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোন কোন মতপার্থক্য থাকবে না, যতক্ষণ পর্যন্ত আমরা জনগণের বিরুদ্ধে না যাব। বিএনপি যদি একটি ভালো কাজ করে, আমাদেরও তাদেরকে প্রশংসা করার মতো মানসিকতা থাকতে হবে। আবার যে কোনো রাজনৈতিক দল সমালোচনা করার মতো কোনো কাজ করে, জনগণের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করে, তার যৌক্তিক সমালোচনা করার মতো সৎ সাহস থাকতে হবে।

পথসভায় গাজীপুর জেলা এনসিপির সভাপতি এম এম সোয়েব, জাতীয় যুবশক্তির নেতারাসহ এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে থেকে জুলাই পদযাত্রায় শুরু হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech