Breaking News:


শিরোনাম :
বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৭ জুন বৈশ্বিক সেবা রপ্তানি এবং মৌলিক প্রযুক্তিগত উদ্ভাবনে বাংলাদেশ এখনো বেশ পিছিয়ে সিলেট টেস্ট: টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ৩ দিনের সফর শেষে জানালেন ট্রাম্প স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ বিরোধীদলীয় নেতার ঈদ যাত্রার ২৬ মে’র ট্রেনের টিকিট বিক্রি আজ দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের প্রথম সেমিকন্ডাক্টর রোডশো অনুষ্ঠিত উত্তরা ও উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে

বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের

  • ০৯:১৬ পিএম, শনিবার, ১৬ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
পাকিস্তান ভূগোলের অংশ হয়ে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসে পরিণত হতে চায়, সেই সিদ্ধান্ত ইসলামাবাদকে নিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবেশী ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শনিবার ১৬ মে দেশটির রাজধানী নয়াদিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইলড’ আয়োজিত এক মতবিনিময় ওই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় এবং ভারতের বিরুদ্ধে অপতৎপরতা অব্যাহত রাখে, তাহলে তাদের ‘সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি ভূগোলের অংশ হয়ে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসে পরিণত হতে চায়।’

মতবিনিময় সভায় গত বছরের ‘অপারেশন সিন্দুরের’ প্রেক্ষাপট যদি আবারও ফিরে আসে, তাহলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে জবাব দেবে; এমন এক প্রশ্নের জবাবে ভারতীয় এই জেনারেল বলেন, ‘‘আপনারা যদি আগে আমার বক্তব্য শুনে থাকেন, আমি বলেছি… পাকিস্তান যদি সন্ত্রাসীদের মদত দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কাজ করা চালিয়ে যায়, তাহলে তাদেরই ঠিক করতে হবে যে তারা মানচিত্রে অস্তিত্ব টিকিয়ে রাখবে কি না।’’

ভারতজুড়ে সামরিক বাহিনীর ‘অপারেশন সিন্দুরেরর প্রথম বার্ষিকী পালনের কয়েক দিন পরই ‘সেনা সংবাদ’ অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেছেন।

উল্লেখ্য গত বছরের ৭ মে ভোরে জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছিল ভারতীয় সামরিক বাহিনী। ওই সময় ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের একাধিক সন্ত্রাসী আস্তানায় নিখুঁত হামলা চালায় পরবর্তীতে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে।

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টা স্থায়ী এই সামরিক সংঘাত ১০ মে সন্ধ্যায় উভয়পক্ষ একটি সমঝোতায় পৌঁছানোর পর নিরসন হয়।

সূত্র: এনডিটিভি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech