শিরোনাম :
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন দেশে আসছে ডিজিটাল ব্যাংক, মিলবে যেসব সুবিধা বাংলাদেশের বোয়িং কেনা নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্প, দিলেন বিশেষ বার্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান টাঙ্গাইলে সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী বরখাস্ত শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা চলছে : রিজভী বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহু বক্তব্য দিতে দাঁড়াতেই খালি হয়ে গেলো অধিবেশন কক্ষ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঢাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন

  • ১১:০৫ এএম, বুধবার, ২০ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত বিশ্বস্বীকৃত চলচ্চিত্র উৎসব ‘বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (বিআইএফএফ)’-এ ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হয়েছে।

এ বছরের ফেস্টিভ্যালের সমাপনী দিনে এ পুরস্কারটি বিজয়ী নির্মাতার হাতে তুলে দেওয়া হবে।

মঙ্গলবার ১৯ আগস্ট মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হবে। জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এ পুরস্কার প্রবর্তন করা হল।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুসান ফিল্ম ফেস্টিভ্যালের ‘ভিশন এশিয়া’ সেকশনের প্রতিযোগী ছবিগুলোর মধ্য থেকে একটি ছবিকে জুলাই মেমোরিয়াল প্রাইজ দেওয়া হবে। সামাজিক ন্যায়বিচার, বাক ও মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে লড়াই থিমের উপরে নির্মিত যোগ্য চলচ্চিত্রকে এ পুরস্কার দেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech