Breaking News:


শিরোনাম :
বৃষ্টির দাফন দাদাবাড়ী মাদারীপুরে : বিচার নিশ্চিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র সচিব চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জ্বালানির দামের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী বৈদেশিক মুদ্রার বিনিময় হার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত গভীর ও দূরদর্শী ৪ অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কা মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন : জাহিদ হোসেন

  • ০৯:১১ পিএম, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশাবাদী। তাই গুজবে কান না দিতে দলীয়ভাবে অনুরোধ জানানো হচ্ছে- বলেছেন- তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার ২ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার আপডেট জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। বিদেশি টিম তাকে চিকিৎসা দিচ্ছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। আল্লাহর অশেষ মেহেরবানীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেই চিকিৎসা উনি (বেগম খালেদা জিয়া) গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি উনি মেনটেইন করছেন।

তিনি বলেন- আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে উনার সুস্থতার জন্য দোয়া চাই। এবং আল্লাহ রাব্বুল আলামীন যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের উনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণে হয়তো বা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।

বেগম খালেদা জিয়ার এই ব্যাক্তিগত চিকিৎসক বলেন, আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সঙ্গে কোন ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, সবার দোয়ায় এই যাত্রায় তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি। তার শারীরিক অবস্থার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। পুরো দেশ যেভাবে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার জন্য সবাই দোয়া এবং মোনাজাত করছেন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান।

আবেগপ্রবণ কণ্ঠে জাহিদ হোসেন বলেন, সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা ধৈর্য ধরুন দীর্ঘ ছয় বছর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে…. আমরা আবারো আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আজকে দেশের মানুষের অকৃতিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত, সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, তারেক রহমান আপনাদের জন্য বার্তা পাঠিয়েছেন যে আপনারা ধৈর্য ধরুন। আপনারা বিচলিত হবেন না। সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো গুজবে কান দিবেন না। যে কোনো ধরনের জরুরি তথ্য আমরা আপনাদেরকে জানাব। আপনারা শুধু নেত্রীর জন্য দোয়া করে যান।

বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা—এমন প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ হোসেন বলেন, এরইমধ্যে চীনের চিকিৎসক ও বিশেষজ্ঞরা বেগম জিয়াকে চিকিৎসা দিচ্ছেন। আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছবেন। সমন্বিত চিকিৎসক দলের মতামতের ভিত্তিতে তাকে লন্ডনে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। যদি ম্যাডামকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি হয়ে থাকে তাহলে বিদেশে নেওয়া হবে। তবে এটা পরিস্থিতির ওপর নির্ভর করবে।

জাহিদ বলেন, দলের মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্যসহ সারা দেশের মানুষের মতো প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য এবং অন্তর্বর্তীকালীন সরকার সার্বক্ষণিকভাবে উনার চিকিৎসার ব্যাপারে যথাযথ সহযোগিতা, এই হাসপাতাল হাসপাতালের চিকিৎসক নার্স এবং সব কর্তৃপক্ষ দিয়ে যাচ্ছেন এবং আমরা সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।

তিনি বলেন, আমাদের বন্ধু প্রতীম দেশ যারা অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান, ভারত, আমাদের সরকার ও রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

দলের নির্ধারিত ব্যক্তি ছাড়া কারো ব্রিফিংয়ে কান না দেবার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে- আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ উনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে-মাঝে ব্রিফ করবেন। আমি ডাক্তার এসএম জাহিদ হোসেন দলের একজন কর্মী, আমি আপনাদেরকে উনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব।

এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোন ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন তাহলে আর কোন গুজব ছড়ানোর সুযোগ থাকে না।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে প্রায় ১০ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেনসাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ অবস্থায় গত রাত থেকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে দেখা গেছে, মূল ফটকের দুই দিকে ব্যারিকেড বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে রয়েছে পুলিশের উপস্থিতি। সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রোগী ও তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে, হাসপাতালের আশপাশে ভিড় ঠেকাতে ও খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। শুরুতে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তির পর তার শারীরিক জটিলতা বাড়তে থাকে। পরেবিদেশি বিশেষজ্ঞসহ একটি মেডিকেল টিম সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও চোখের জটিলতাসহ নানান দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি চার মাস লন্ডনে থাকার পর চলতি বছরের ৬ মে দেশে ফেরেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech