শিরোনাম :
দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ রাজবাড়ীতে ৫ কিলোমিটার খাল খনন ও ২ হাজার বৃক্ষরোপণ উদ্বোধন লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ: তিনজন আটক যুক্তরাষ্ট্রে বিমান ঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত ভঙ্গুর অর্থনীতিকে টেকসই উন্নয়নের পথে নিয়ে যাওয়াই সরকারের প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী দিল্লি বিমানবন্দরের ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ – পররাষ্ট্রমন্ত্রী, ঢাকায় ভারতীয় দূতকে তলব ঢাকা সহ দেশের ১৫ অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আভাস মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • ০১:১৪ পিএম, মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে নাসা গ্রুপের শ্রমিকরা।

মঙ্গলবার ১৬ জুন সকাল সোয়া ১০টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের অবরোধের ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি করেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ। আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অবরোধের কারণে মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সময় বন্ধ রয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

এ সময় গার্মেন্টস শ্রমিকরা ৭টি দাবি জানান। সেগুলো হলো— গত মে মাসের বেতন, ২০২৫ সালের ছুটির টাকা, ডিসেম্বর-২০২৫ এর এরিয়া বিলের টাকা সহ নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে। শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ (চার) মাস তথা ১২০ (একশত বিশ) দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে। শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোন হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নাসা গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কাজ করছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech