শিরোনাম :
শুভ জন্মাষ্টমীতে সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা দুদকের বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম এক দশক পর মিসর সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসে কর কাটার নির্দেশনা এনবিআরের যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির ৭ অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস মার্কিন হামলার পর ইরানের পাল্টা আঘাত

ভারত থেকে ঢুকছে জাল টাকা— কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক বার্তা

  • ১১:২৩ এএম, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
ছবি: বিকে

।।বিকে ডেস্ক।।
দেশে বিপুল পরিমাণে জাল নোট অনুপ্রবেশ বিষয়ক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার ১৫ অক্টোবর বাংলাদেশ ব্যাংক থেকে এ সম্পর্কিত একটি সতর্ক বার্তা জারি করা হয়েছে।

সতর্ক বার্তায় বাংলাদেশ ব্যাংক বলেছে, এ ধরণের তথ্য জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। জাল নোট সম্পর্কে বাংলাদেশ ব্যাংক আগে থেকেই সতর্কমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

দেশের প্রচলিত আইন অনুযায়ী, জাল নোট তৈরি, বহন এবং লেনদেন করা সম্পূর্ণরূপে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার বিস্তার এবং এর ক্ষতিকর দিক সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং জাল টাকার প্রচলন রোধে নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।

জাল নোট প্রসঙ্গে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংক চারটি পরামর্শ দিয়েছে: নোট গ্রহণের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ যথাযথভাবে যাচাই করতে হবে, যেমন: জলছাপ, অ-সমতল ছাপা, নিরাপত্তা সূতা, রঙ পরিবর্তনশীল কালি (যথাযথ ক্ষেত্রে) এবং ক্ষুদ্র লেখা ইত্যাদি।

বড় অংকের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদন করতে হবে। নগদ লেনদেনে সম্ভব হলে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে হবে।

‘আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন’—এই আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd  ভিজিট করা যেতে পারে। এছাড়া প্রতিটি ব্যাংক শাখায় আসল নোট শনাক্তকরণে এক্স-ব্যানার ও পোস্টার প্রদর্শিত আছে।

সন্দেহজনক নোট পেলে বা এ সম্পর্কিত কোনো তথ্য জানতে পারলে দ্রুত নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সরাসরি অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech