শিরোনাম :
দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ: এর সাথে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ‘আইনগত ব্যবস্থা’: তথ্য উপদেষ্টা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির যথাযোগ্য মর্যাদায় বুধবার পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন আগামীকাল বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচের প্রথম চালান : ১ দিনে কাঁচামরিচের দাম কমলো ১০০ টাকা জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে : গোলাম পরওয়ার রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান: ৩২ কিউবান নিহত, দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা

  • ১১:৩১ এএম, সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানে ৩২ জন কিউবান নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কিউবা সরকার। এ ঘটনায় দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সোমবার ৫ জানুয়ারি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেনসা লাতিনা জানায়, ভেনেজুয়েলা সরকারের অনুরোধে দেশটির সামরিক বাহিনীর পক্ষে বিভিন্ন মিশনে নিয়োজিত থাকা কিউবার ‘যোদ্ধারা’ এই অভিযানে নিহত হন। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে কিংবা স্থাপনায় বোমা হামলার ফলে প্রাণ হারান তারা। তীব্র প্রতিরোধ গড়ে তোলার পরই তাদের মৃত্যু হয়।

কিউবা সরকার আনুষ্ঠানিকভাবে এই বিপুল প্রাণহানির তথ্য নিশ্চিত করে স্থানীয় সময় রবিবার ৪ জানুয়ারি হাভানা কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, নিহতদের স্মরণে ৫ ও ৬ জানুয়ারি দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। পরে তাদের দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার সময়সূচি ঘোষণা করা হবে।

এই প্রথম কিউবা আনুষ্ঠানিকভাবে এসব মৃত্যুর বিষয়টি স্বীকার করল। রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় কিউবা সরকারের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের দ্বারা সংঘটিত এই অপরাধমূলক হামলার সময় ভেনেজুয়েলার অংশীদারদের অনুরোধে বিপ্লবী সশস্ত্র বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে দায়িত্ব পালনকালে যুদ্ধ কার্যক্রমে ৩২ জন কিউবান প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, কিউবা দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলা সরকারের ঘনিষ্ঠ মিত্র এবং সেখানে সামরিক ও পুলিশ সদস্য পাঠিয়ে বিভিন্ন অভিযানে সহায়তা করে আসছে।

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে একে ‘সাহসী ভেনেজুয়েলার জনগণ এবং আমাদের আমেরিকার বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দেন।

এদিকে রোববার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, অভিযানে অনেক কিউবান প্রাণ হারিয়েছেন। তারা মাদুরোকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার ৩ জানুয়ারি অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। নিউইয়র্কে মাদক-সংক্রান্ত মামলায় তাদের বিচার হবে। ৬৩ বছর বয়সী মাদুরোর সোমবার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। এর আগে তিনি সব ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন। যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে চোখ বাঁধা ও হাতকড়া পরা মাদুরোর ছবি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সূত্র: আলজাজিরা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech