Breaking News:


ভোট দিয়েছেন এনসিপি নেতা নাহিদ

  • ১০:৩৭ এএম, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ সকাল ৮টার দিকে তিনি বাড্ডার একেএম রহমতউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে কেন্দ্রে ভোট দেন।

নাহিদ ইসলাম এবার ঢাকা-১১ আসন থেকে শাপলা কলি মার্কায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের হয়ে নির্বাচন করছেন।

তিনি মনে করেন, ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে।

নাহিদ বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলে আমরা জনরায় মেনে নেবো। আমরা বুঝতে পারব যে ভোট সুষ্ঠু হচ্ছে নাকি হচ্ছে না।’

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech