শিরোনাম :
দেশের ৭ জেলায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ আল-আকসা মসজিদে ঢুকে ৪ সহস্রাধিক ইসরায়েলি তাণ্ডব বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারদের পণ্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের ১০টি অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মঙ্গলবার থেকে হজ ফ্লাইট শুরু : এবার হজে যাচ্ছেন ৮৭ হাজার ১০০ জন

  • ০৩:১৩ পিএম, রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট কার্যক্রম শুরু হচ্ছে আগামী মঙ্গলবার ২৯ এপ্রিল থেকে। প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

প্রথম দিন ৪১৯ জন হজযাত্রী ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। প্রথম ফ্লাইট রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে।

এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার জন্য এ বছর ১১২ জন সরকারি গাইড ও ১ হাজার ৭৪৩ জন বেসরকারি গাইড নিযুক্ত থাকবেন। হজযাত্রীদের সহায়তায় থাকবেন ৭০ জন মোয়াল্লেম। যাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ তিনটি এয়ারলাইন প্রস্তুত রয়েছে।

৩১ মে পর্যন্ত চলবে যাত্রী পরিবহন। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে এবং শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে।

চলতি বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১১৮টি ফ্লাইট, সাউদিয়া পরিচালনা করবে ৮০টি এবং নাস এয়ারলাইনস পরিচালনা করবে ৩৪টি ফ্লাইট।

হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, আরাফাতের ময়দানে হজের খুতবা মসজিদে নামিরা থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এবারও হজের খুতবা সরাসরি সম্প্রচার করা হবে এবং খুতবার তাৎক্ষণিক ইংরেজি, উর্দু, ফরাসি, চাইনিজ, রাশিয়ান, তুর্কি, ফারসি, স্প্যানিশসহ ২০টি ভাষায় অনুবাদ করা হবে যার মধ্যে বাংলা ভাষাও রয়েছে।

উল্লেখ্য, আগামী ৯ জিলহজ (চাঁদ দেখার ওপর নির্ভর করে) ২০২৫ সালের ৫ জুন অনুষ্ঠিত হবার সম্ভবনা রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech