শিরোনাম :
আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু মেঘনায় ট্রলারডুবিতে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজ জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন তিস্তার তীব্র ভাঙনে হুমকির মুখে দুই শতাধিক পরিবার জামায়াত-আওয়ামী লীগের পুরনো প্রেম জেগেছে: রাশেদ খাঁন চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের- প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প

মা’কে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

  • ০৭:৩২ পিএম, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ ফিরে জুলাই ৩৬ এক্সপ্রেস ওয়েতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যদান শেষে রওনা হন এভার কেয়ারের উদ্দেশ্যে। যেখানে চিকিৎসাধীন রয়েছেন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। তারেক রহমান হাসপাতালে আসার কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

তারেক রহমানকে বহনকারী বাসটি এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে পৌঁছালে তিনি বাস থেকে নেমে যান। এরপর সেখান থেকে হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন।

সেখানে গুরুতর অসুস্থ মমতাময়ী মায়ের কাছে যান তিনি। দীর্ঘ সময় পর দেশের মাটিতে মাকে কাছে পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর মায়ের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারেক রহমান। বেশ কিছুক্ষণ তিনি মায়ের পাশে একান্ত সময় কাটান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান । সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech