শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

মাগুরায় ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর

  • ১২:৪৭ পিএম, শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাগুরা সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরপরই ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা-১ নির্বাচনি এলাকার ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশনায় ভোটকেন্দ্রটিতে দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। নির্বাচন কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরাপদভাবে তদারকির লক্ষ্যে ক্যামেরাগুলো বসানো হলেও স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই দুর্বৃত্তদের হামলার শিকার হয় একটি ক্যামেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি লাঠি দিয়ে আঘাত করে ক্যামেরাটি ভেঙে ফেলে। ভাঙচুরের দৃশ্য ক্যামেরার ফুটেজে ধরা পড়লেও পর্যাপ্ত আলো না থাকায় অভিযুক্ত ব্যক্তির মুখ স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। বৃহস্পতিবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, ভোটকেন্দ্রের সামনে একটি বড় খেলার মাঠ এবং পাশে নিরিবিলি সড়ক থাকায় এলাকাটি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছিল। এ কারণে নজরদারি বাড়াতে সিসিটিভি বসানো হয়। তবে রাতের মধ্যেই দুর্বৃত্তরা ক্যামেরাগুলোর একটি ভেঙে ফেলে। পরদিন সকালে বিদ্যালয়ের নাইটগার্ড ক্যামেরাটি ভাঙা অবস্থায় দেখতে পান। প্রাথমিকভাবে স্থানীয় ছয়জন যুবককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech