Breaking News:


শিরোনাম :
ভূমি সেবা মেলার উদ্বোধন: জনগণকে ভূমি সেবা পেতে আর দুর্নীতি শিকার হতে হবে না-প্রধানমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র ডা. শাহাদাত মেহেরপুরে বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু, মারা গেছে ৪ গরুও শহীদ জিয়ার ৪৫তম শাহদাত বার্ষিকীতে ২৫ মে থেকে ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির যুক্তরাষ্ট্রে ইসলামিক সেন্টারে হামলা, বন্দুকধারীসহ নিহত ৫ বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দিয়েছে বিশ্বব্যাংক ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ

মেহেরপুরে বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু, মারা গেছে ৪ গরুও

  • ১১:৪৮ এএম, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
মেহেরপুরের কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বজ্রপাতে পৃথকস্থানে আরও দুইজন আহত এবং মাঠে থাকা চারটি গরুরও মৃত্যু হয়েছে।

সোমবার ১৮ মে বিকেলের দিকে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত আব্দুর রশিদ (৫৫) মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- গাংনী উপজেলার কসবা গ্রামের ডোবাপাড়া এলাকার মৃত মসলেম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৬০) এবং ভরাট দুর্লভপুর গ্রামের এনামুল হকের মেয়ে খাদিজা খাতুন (১৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার সোনাপুর এলাকার ভেদাগাড়ি মাঠে মরিচের জমিতে কাজ করতে যান কৃষক আব্দুর রশিদ। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে তিনি বাড়ি ফেরার চেষ্টা করেন। পথে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, গাংনী উপজেলার কসবা গ্রামের ডোবাপাড়া মাঠে গরু চরাতে যান রবিউল ইসলাম। বিকেলের দিকে আকাশ কালো হয়ে ঝড় শুরু হলে তিনি গরুগুলো নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার চারটি গরুর মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে, গাংনী উপজেলার ভরাট দুর্লভপুর গ্রামে বাড়িতে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হয় কিশোরী খাদিজা খাতুন। বজ্রপাতের সময় তিনি ঘরের ভেতরে ছিলেন বলে জানা গেছে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসমারী খাতুন বলেন, বজ্রপাতে আহত রবিউল ইসলাম ও খাদিজা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech