Breaking News:


শিরোনাম :
গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র ডা. শাহাদাত মেহেরপুরে বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু, মারা গেছে ৪ গরুও শহীদ জিয়ার ৪৫তম শাহদাত বার্ষিকীতে ২৫ মে থেকে ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির যুক্তরাষ্ট্রে ইসলামিক সেন্টারে হামলা, বন্দুকধারীসহ নিহত ৫ বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দিয়েছে বিশ্বব্যাংক ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের প্রস্তাব ফাঁস

যুক্তরাষ্ট্রে ইসলামিক সেন্টারে হামলা, বন্দুকধারীসহ নিহত ৫

  • ১১:০৫ এএম, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরে একটি ইসলামিক কেন্দ্র ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় হামলাকারী হস ৫ জন নিহত হয়েছেন।

সোমাবার ১৮ মে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে। সে সময় স্কুলটিতে ক্লাস ও অন্যান্য নিয়মিত কার্যক্রম চলছিল। হামলায় স্কুলের কোনো শিশু হতাহত হয়নি বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরের ইসলামিক সেন্টারের মসজিদে বন্দুক হামলা চালায় ২ জন কিশোর। তাদের গুলিতে ওই ইসলামিক সেন্টারের একজন নিরাপত্তাকর্মীসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

হামলাকারী ২ কিশোরের মরদেহও উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তারা নিজেরাই নিজেদের বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে। ইসলামিক সেন্টারের যে ৩ জন নিহত হয়েছেন, তারা সবাই মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট। মসজিদ থেকে খানিকটা দূরে একটি গাড়ি থেকে হামলাকারী ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের এক জনের বয়স ১৭, আরেক জনের ১৯। এক সংবাদ সম্মেলনে স্কট ওয়াল এ প্রসঙ্গে বলেন, “প্রাথমিক পর্যবেক্ষণে আমাদের ধারণা, হামলার পর নিজেদের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছে তারা।

মেক্সিকোর সীমান্ত ঘেঁষা শহর স্যান ডিয়েগোর ইসলামিক সেন্টারটি মূলত একটি ইসলামি স্কুল। যে মসজিদে হামলা হয়েছে, সেটি ওই ইসলামি স্কুলের অংশ এবং স্যান ডিয়েগোর সবচেয়ে বড় মসজিদ।

স্যান ডিয়েগোর শীর্ষ পুলিশ কর্মকর্তা স্কট ওয়াল রয়টার্সকে জানিয়েছেন, ঠিক কী কারণে এই হামলা ঘটল— সে সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুসলিমদের প্রতি ঘৃণাপূর্ণ মনোভাবই এ হামলার কারণ।

হামলার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্তকাজ চালানোর জন্য মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের সহযোগিতাও চাওয়া হয়েছে।

সাংবাদিকদের স্কট ওয়াহল বলেন, সন্দেহভাজন দুই হামলাকারী পুরুষ এবং তাদের বয়স আনুমানিক ১৭ ও ১৯ বছর। তিনি জানান, নিহতদের একজন ছিলেন ইসলামিক সেন্টারের নিরাপত্তাকর্মী। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠা ঠেকাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মসজিদের ইমাম তাহা হাসানে বলেন, এই ইসলামিক কেন্দ্রটি মুসলিম ও অমুসলিম সবার জন্য প্রার্থনা, শিক্ষা ও মিলনের জায়গা। উপাসনালয়ে হামলাকে তিনি অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেন।

সান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়া বলেন, শহরে ঘৃণার কোনো স্থান নেই। মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর নিউইয়র্ক পুলিশও সতর্কতামূলকভাবে শহরের মসজিদগুলোতে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ঘটনার বিষয়ে অবহিত হয়েছেন এবং এটিকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ইসলামবিদ্বেষ নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে এই হামলা নতুন করে শঙ্কা তৈরি করেছে।

আর কয়েক দিন পরেই ইসলাম ধর্মাবলম্বীদের বড় উৎসব ঈদুল আজহা। তার আগেই ঘটল এই হামলা।

স্যান ডিয়েগোর সেই মসজিদের ইমাম তাহা হাসান রয়টার্সকে বলেন, “আমরা এর আগে কখনও এ ধরনের ট্র্যাজেডির মধ্যে দিয়ে যাইনি। উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা খুবই ভয়ানক একটি ব্যাপার।”

সূত্র : রয়টার্স

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech