শিরোনাম :
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর আড়াই কোটিটাকার বেশি মূল্যের বিদেশি কয়েন জব্দ করল বিজিব- আটক ২ তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

যশোরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • ১১:২৯ এএম, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
ছবি: পিএমও

।।বিকে রিপোর্ট।।
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে এসে পৌঁছেছেন। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আশার সঞ্চার হয়েছে।

সোমবার ২৭ এপ্রিল সকাল ১০টা ২০ মিনিটে তিনি যশোর বিমান বন্দরে এসে পৌঁছান। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর গুলশানের বাসা থেকে সকাল সাড়ে ৯ টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যান। পরে অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন। তারেক রহমান যশোর বিমানবন্দর থেকে সার্কিট হাউজে যান।

যশোর বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ।

যশোরে প্রধানমন্ত্রীর দিনব্যাপী এই সফরে কর্মসূচির মধ্যে রয়েছে-শার্শায় উলসী খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং একটি সুধী সমাবেশে অংশগ্রহণ, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তুর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় যোগদান।

যশোরের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় বিমান যোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে যশোরে এটি তারেক রহমানের প্রথম সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর এই সফরে অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন থেকে শুরু করে সিটি করপোরেশন ঘোষণাসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সুনির্দিষ্ট ঘোষণা আসবে এমন প্রত্যাশা করছেন যশোরবাসী। তথ্যসূত্র- বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech