শিরোনাম :
আদমজী ইপিজেডে গুদামে আগুন, ৯ ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে পরিবেশ রক্ষায় শিশুদের ছোটবেলা থেকেই সচেতন হতে হবে- প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আন্দোলনেও অনড় সরকার, চট্টগ্রাম ছাড়া সারাদেশে সব জেলায় পরীক্ষা চলবে কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক : জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ আলোচনায় না এলে বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের- সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান বাংলাদেশের যোগাযোগ খাতে বিনিয়োগে আগ্রহী নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী ফ্রান্সকে ২-০তে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন পাঁচ অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

যুক্তরাষ্ট্রে মসজিদে হামলায় নিহত আমিনের পোস্ট ভাইরাল

  • ০৯:২৪ পিএম, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
যুক্তরাষ্ট্রে ক্যালফোর্নিয়ার সানি দিয়েগোর সবচেয়ে বড় মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন তিন মুসলিম ব্যক্তি। এছাড়া হামলা চালানো দুই সন্ত্রাসীও প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টায় এ হামলার ঘটনা ঘটে।

ওই মসজিদের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন আমিন আব্দুল্লাহ নামে এক ব্যক্তি। হামলার সময় মসজিদটিতে অনেক শিশু ছিল। তাদের রক্ষায় নিজের জীবন উৎস্বর্গ করেন তিনি।

আমিন নিহত হওয়ার পর ফেসবুকে করা তার একটি পোস্ট ভাইরাল হয়েছে। এতে তিনি বলেছিলেন, তার কাছে জীবনের সাফল্য হলো শুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া।

গত ৫ মে করা ওই পোস্টে আমিন লেখেন, “সাফল্য আসলে কী? অনেকের কাছে সাফল্য মানে আর্থিক স্বচ্ছলতা, সমাজে সুনাম কিংবা বাহ্যিক সৌন্দর্য ইত্যাদি। কিন্তু আমার কাছে! আল্লাহর কসম, খোদার কসম—সাফল্য হলো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর কাছে ঠিক সেই পবিত্র আত্মা নিয়ে ফিরে যাওয়া, যা তিনি আমাদের জন্মের সময় আমানত হিসেবে দিয়েছিলেন।”

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আমিন ব্যক্তি জীবনে ৮ সন্তানের বাবা ছিলেন।

তার মৃত্যুর পর তার পরিবারকে সহায়তা করতে অর্থ সংগ্রহ করা হচ্ছে। এতে এত মানুষ যুক্ত হচ্ছেন যে ইতিমধ্যে তার পরিবারের জন্য কয়েক কোটি টাকা জমা হয়ে গেছে।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech